ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জামালপুরে কারাগারে ঘুমের মধ্যে হাজতিকে পিটিয়ে হত্যা

জামালপুর জেলা কারাগারে এক হাজতিকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর রাতে ওই হাজতিকে ঘুমের মধ্যে মাথায় আঘাত করা হয়। শুক্রবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর সাংবাদিকদের এ কথা জানান।নিহত পাগলা হযরত (২৫) দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে। তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন।


কারাগার কর্তৃপক্ষ জানায়, রহিদুর মিয়া নামে এক হাজতি হযরতকে টয়লেটের দরজার কাঠ দিয়ে মাথায় একাধিকবার আঘাত করেন। রহিদুর (৪০) বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের বাসিন্দা। হযরতকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


কারাগারের জেল সুপার গোলাম দস্তগীর বলেন, হাজতিকে পিটিয়ে হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ads
ads
ads

Our Facebook Page

↑